বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে দ্বীপে আটকা পড়েছে প্রায় দেড় হাজার পর্যটক। এছাড়া শুক্রবার সকালে ঘাটে এসেও কয়েক হাজার পর্যটক সেন্টমার্টিন বেড়াতে যেতে পারেননি।
ভোর থেকে বৈরী আবহাওয়া ও ৩নং সতর্ক সংকেত থাকায় টেকনাফ থেকে কোনো জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়নি। ফলে বৃহস্পতিবার সকালে দ্বীপে ভ্রমণে যাওয়া দেড় হাজার পর্যটকরা সেখানে আটকা পড়েছেন।
মাহমুদ





