বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২ জন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্তের কথা জানিয়েছে (আইইডিসিআর)। এ নিয়ে দেশে মোট ৫৬ জন করোনা রোগী শনাক্ত হলো। তবে এই সময়ের মধ্যে করোনায় কারও মৃত্যু হয়নি। মোট মৃত্যু হলো ৬ জনের।

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সঙ্গে ছিলেন সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল্লাহ।

করোনায় বাংলাদেশ পরিস্থিতি

গত ২৪ ঘণ্টায় কেউ করোনাভাইরাস শনাক্ত ২

মোট আক্রান্ত ৫৬

হাসপাতালে চিকিৎসাধীন ২২

মোট সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ২৬

এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৯০০ জনের।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৩৮

হোম কোয়ারেন্টাইন ১৯৯২৯

আইসোলেশন ৭৮

মোট মৃত্যু ৬


এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৯ লাখ ৩৫ হাজার ৮৪০ জনের শরীরে। এরইমধ্যে ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।

মহামারি করোনা ভাইরাসের ছোবলে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ হাজার ২৭১ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৯৪ হাজার ২৮৬ জন। বর্তমানে চিকিৎসাধীন ৬ লাখ ৯৪ হাজার ৩১৩ জন। এদের মধ্যে ৬ লাখ ৫৮ হাজার ৮৩৫ জনের অবস্থা স্থিতিশীল এবং ৩৫ হাজার ৪৭৮ জনের অবস্থা গুরুতর।

এখন পর্যন্ত এ ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৭৫ জনের শরীরে। সেখানে মারা গেছেন ৫ হাজার ১১০ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকলেও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজার ৫৭৪ জন। সেখানে মারা গেছেন ১৩ হাজার ১৫৫ জন।

ইতালির পরে বেশি আক্রান্ত হয়েছেন স্পেন। এখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪ হাজার ১১৮ জন। মারা গেছেন ৯ হাজার ৩৮৭ জন।

দেশে এখন পর্যন্ত ৫৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। এছাড়া এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৯০০ জনের।

এএস