বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার এলাকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই মহাস্থান মাজার গেটের সামনের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ৬টি দোকানের অধিকাংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা রাত সোয়া ১১টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক জাহিদুল ইসলাম বলেন, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে বেকারি, ফল, আগর বাতি এবং ধর্মীয় বইপুস্তকের দোকান ছিল। এতে তার প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

তবে ক্ষতির সঠিক পরিমাণ সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রফিকুল ইসলাম রাইজিংবিডিকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির সঠিক পরিমাণ পরে জানানো সম্ভব হবে।

ইআর