ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় গাড়ি চাপায় অজ্ঞাতপরিচয় (৬৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার ভোর সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন জানান, ভোরে ওই সময়ে ওই ব্যক্তি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার পড়নে চেকপ্রিন্টের লুঙ্গি ও গলায় লাল রঙয়ের মাফলার রয়েছে।

এমই