লক্ষ্মীপুর সদর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুণিতে নুর হোসেন ওরফে নুরা ডাকাত (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার রাত ২টার দিকে উপজেলার কুশাখালী ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে তিনি নিহত হন বলে দাবি করেছে পুলিশ।

নিহত নুর হোসেন সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সেরাজ মিয়ার ছেলে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, গভীর রাতে একদল ডাকাত কুশাখালী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ডাকাত দলকে ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়েন নুর।

তার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

কেএইচ