সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এখন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এনএইচ