ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ ৪ জনের বিরুদ্ধে দিলকুশায় কারপাকিং এ ভবন নির্মাণে অসম চুক্তির মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১২ সালের ২৯ মার্চ শাহবাগ থানায় দুদক মামলা দায়ের করে। মামলা নম্বর ৪১। এটির তদন্তকারী কর্মকর্তা দুদক উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।
চার্জশিটে অভিযুক্ত অপর ৩ জন হলেন- ডিসিসিরি ( সাবেক অঞ্চল-১০) নির্বাহী প্রকৌশলী মো. মনসুর আহামেদ, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মফিজুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী ( সাবেক অঞ্চল-৮) আমিনুর রহমান চৌধুরী।
আজ মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকের এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকায় নির্মাণাধীন বহুতল বাণিজ্যিক ভবনের কারপার্কিং অসম চুক্তি সম্পাদন কওে ডিসিসি। ওই চুক্তির ফলে ডিসিসি ৫ শতাংশ মালিকানা থেকে বঞ্চিত হয়। আর এ চুক্তিতর সঙ্গে সংশ্লিষ্ট তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা এবং ওই ৩ প্রকৌশলী।
জানা যায়, আর এ বিষয়ে ঠিকাদারী কর্তৃপক্ষের করা রিট আইনগতভাবে নিষ্পত্তি না করে মূল্যায়ন কমিটির তড়িঘড়ি সিদ্ধান্তের ভিত্তিতে সোলেনামামূলে নিষ্পত্তির মামলায় সোলেনামামূলে অনুযায়ী ৯০ কর্মদিবসের মধ্যে চুক্তি সম্পাদন না করে নির্ধারিত তারিখের ১২ দিন পর চুক্তি সম্পাদন করা হয়। এতে মূল্যায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিটি করপোরেশন ৩০ শতাংশের পরিবর্তে ২৫ শতাংশ মালিকানা পায়।
দুদক কমিশনার শাহবুদ্দিন চুপ্পু সাংবাদিকদের বলেন, ‘যদি ডিসিসি নিজেই এ ভবন নির্মাণ করতো তাহলে তারা অনেক লাভভান হতো। কিন্তু তা না করে আরএম ট্রেডিং নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ভবনটি নির্মাণ করেছে।
এতে ডিসিসির প্রায় ৮০০ কোটি টাকা ক্ষতি সাধন হয়েছে। কারণেই এই চার্জশিট অনুমোদন দেয়া হয়েছে।’ দুদক ৩ বছর ধরে এ তদন্ত করে আসছিল বলে তিনি জানান।
আরো জানা যায়, সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, বনানীর ঢাকা সিটি করপোরেশনের সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও পার্কিং স্থানের ব্যবস্থাপক এ এইচ এম তারেক পরস্পর যোগসাজশে মোট টাকা ৩৭ লাখ ১৯ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেন।
আরো আরো অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ডিসিসির বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্সের বেজমেন্টের কার পার্কিং ইজারার ১১ লাখ ৫ হাজার টাকা ক্ষতি সাধন করেছেন। বেজমেন্টে কার পার্কিংয়ের ভাড়া বাবদ ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনালের (বর্তমানে এয়ারটেল) কাছ থেকে ২৬ লাখ ১৪ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করা হয়। এ অভিযোগে বনানী থানায় মামলা বিচারাধী রয়েছে।
এর আগে ডিসিসির নিয়োগে দুর্নীতির অভিযোগে খোকার বিরুদ্ধে শাহবাগ থানায় আরো একটি মামলা করে দুদক। গত ডিসেম্বরে ঢাকা সিটি করপোরেশন ভাগ করা হলে মেয়রের পদ হারান সাদেক হোসেন খোকা।
ঢাকা,একে, ২৩ সেপ্টেম্বর. টাইমনিউজবিডি.কম,এসএইচ





