বান্দরবান পার্বত্য জেলার প্রাকৃতির অপার সৌদ্ধর্য দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরার জন্য আগামী ১৮ থেকে ২০ অক্টোবর পর্যটন উৎসবের আয়োজন করা হবে।

শুক্রবার সকালে বান্দরবানের নীলআচল পর্যটন কেন্দ্রে এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মমিনুর রশিদ চৌধুরী।

এসময় পর্যটন সচিব বলেন, বান্দরবান অনেক সুন্দর একটি পর্যটন-সমৃদ্ধ জেলা। এর পরিচিতি তুলে ধরতে পর্যটন মন্ত্রণালয় এই উৎসবের আয়োজন করছে।

এ সময় জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, জোন কমান্ডার নকিব আহম্মেদ চৌধুরী ও পুলিশ সুপার দেবদাস ভট্টচার্যসহ হোটেল-মোটেল মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে প্রধান অতিথি এ সময় জেলার হোটেল-মোটেল, সংবাদকর্মী ছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। পরে তিনি নীলআচল পর্যটন কেন্দ্রটি ঘুরে দেখেন।

জমকালো আয়োজনের এই উৎসবে বিভিন্ন দেশের রাষ্টদূত ছাড়াও দেশি-বিদেশি পর্যটক ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হবে।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই