বরিশালে জামায়াতে ইসলামীর ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমীর মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে নাশকতা সৃস্টি করতে পারে এমন অভিযোগে সোমবার মধ্যরাতে কোতয়ালী ও বিমানবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলন-মহানগগরের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেন, জামায়াতকর্মী মিজানুর রহমান, শাহীন মিঞা, রফিকুল ইসলাম ও মিলন মৃধা।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, যাদের আটক করা হয়েছে তারা ইতিপূর্বে বিভিন্ন সময় নাশকতা সৃস্টির সাথে সম্পৃক্ত ছিল।
আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





