কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। তার নাম সলিমুল্লাহ (৩৫)।

র‌্যাবের দাবি, নিহত সলিমুল্লা মাদকবিক্রেতা। তিনি দুই লাখ ইয়াবা জব্দ মামলার পলাতক আসামি। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার দিনগত রাতে উপজেলার উত্তর শীলখালি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

র‌্যাব-১৫ ব্যাটালিয়নের টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহাতাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনগত রাতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে সলিমুল্লাহ। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।

জেড