নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মৌলভী ধানাইড় এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।
আটককৃতরা হলো- লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের ময়েন শেখের ছেলে নাসির উদ্দিন (৩০) এবং মৌলভী ধানাইড় গ্রামের আব্দুল আহাদ শেখের ছেলে মিলন শেখ (৩৩)।
পুলিম সুপার জানান, এসআই খাইরুল আলম ও তাহিদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের দু’টি বিশেষ দল লোহাগড়ার মৌলভী ধানাইড় গ্রামে সোমবার সকালে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেন। তাদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে।
হুমায়ুন কবীর রিন্টু/এসএম





