সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নিত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থী ও আন্দোলনরত বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড়ে বসে পড়েন তাঁরা।

অবরোধে শাহবাগ-ফার্মগেট, শাহবাগ-পল্টন, শাহবাগ-সায়েন্স ল্যাব ও শাহবাগ-টিএসসি অভিমুখী মূল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

জাতীয় জাদুঘরের সামনের বাইপাস, শাহবাগ পুলিশ বক্সসংলগ্ন বাইপাস ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাইপাস রাস্তা দিয়ে কিছু কিছু গাড়ি চলছে।

মানববন্ধনে বক্তারা বলেন, চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বা ৩৩ করলেও মানা হবে না, ৩৫ বছরই করতে হবে। নবম সংসদের নির্বাচনের পূর্বেও চাকরিতে আবেদনের বয়স বাড়ানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু বাস্তবে তার সুফল এদেশের ছাত্ররা এখনো লাভ করেনি। তাই আসছে নির্বাচনের আগেই এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।

আজ বেলা সাড়ে ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ ছাত্র পরিষদের পূর্বঘোষিত সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় জাদুঘরে চীনের স্বরাষ্ট্রমন্ত্রীর আসার কারণে দুপুর সোয়া ১২টা থেকে তাঁদের কর্মসূচি শুরু হয়।

পরিষদের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শিহাব বলেন আমরা অনেক ধৈর্য্য ধরেছি,চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর জন্য সবার কাছে গিয়েছি।

সংসদ সদস্য,মন্ত্রী, জন প্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির কাছে গিয়েছি,সবাই আশ্বাস দিছে, বাস্তবায়ন হয়নি,তাই ৪০ তম বিসিএস এর আবেদনের সুযোগ দিতে আবেদন জানায়। তানা হলে আরোও কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করাবো আমরা।

জাতীয় গণগ্রন্থাগারের ভেতরে সংগঠিত হয়ে মিছিল নিয়ে দুপুর সোয়া ১২টার দিকে তাঁরা জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেন। কিছুক্ষণ স্লোগান দিয়ে সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন তাঁরা।

জেড