ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলায় পাবন বণিক (৮৮) নামে এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ভোরে পৈরতলা মহল্লার গ্রীনরোড এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী, পুলিশ ও নিহতের স্ত্রী বাসনা বণিক জানায়, বৃদ্ধ পাবন বণিক প্রকৃতির ডাকে সাড়া দিতে ভোর সাড়ে চারটার দিকে ঘর থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে ধরে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা তাকে শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ বাড়ির উঠানে ফেলে রেখে চলে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ভোরে উঠানে পাবনের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন বাড়ির লোকজন।

পরে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানান ওসি।

এমকে