বাংলাদেশে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের কোনো চাপ নেই বলে দবি করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চলমান সংস্কার প্রক্রিয়ায় বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আইনের দৃষ্টিতে বিচার প্রার্থীরা সবাই সমান। তাই মামলা জট কমাতে আইনজীবীদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুল হাইয়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।
এআই
জাতীয়
'বিচার বিভাগের উপর কোন চাপ নেই'
বাংলাদেশে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের কোনো চাপ নেই বলে দবি করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা





