দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নিম্ন মাধ্যমিকের সবকটি এবং উচ্চ মাধ্যমিকের বই গুলো ব্রেইল করার আহবান জানিয়েছেন ভিউ ফাউন্ডেশনের ট্রাষ্টি বোর্ডের সদস্য সোহরাব হোসেন মাতব্বর।
শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ভিজুয়াল ইমপেয়ার্ড এডুকেশন এন্ড ওয়েল ফেয়ার ফাউন্ডেশন আয়োজিত দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য টকিং বই ও অডিও হাদীস বিতরণের এক অনুষ্ঠানে তিনি এ আহব্বান জানান।
সোহরাব হোসেন বলেন, সরকার ৩৬ কোটি পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করলেও ব্রেইল পদ্ধতিতে নিম্ন মাধ্যমিকের কিছু বই ব্রেইল করলেও উচ্চ মাধ্যমিকের কোন বই ব্রেইল করা হয়নি।
দৃষ্টিপ্রতিবন্ধীরা যাতে আরো সহজে তাদের যোগ্যতা দেখাতে সক্ষম হয়। সমাজে যাতে তারা বোঝা হিসেবে বিবেচিত না হয় সে জন্য অতিদ্রুতই সকল সেলেবাসের বই ব্রেইল পদ্ধতিকরা দরকার।
তিনি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদেরকে অন্যান্যদের মত সবক্ষেত্রে সুযোগ করে দিতে হবে। ১৩ সালে যে দৃষ্টিপ্রতিবন্ধী সুরক্ষা আইন হয়েছে তার পরিপূ্র্ণ বাস্তবায়ন এখনও হয়নি।
বিশেষ অতিথির বক্তব্যে সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এম এম ফরহাদ বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা বড়ই অসহায়। হাত নেই, পা নেই বা অন্য কোন অঙ্গ নেই সেও প্রতিবন্ধী, কিন্ত যারা দৃষ্টিপ্রতিবন্ধী তারা অন্যদের চেয়ে বেশি অসহায়।
এক সময় তাদের পরিবার তাদের প্রতিষ্ঠিত করার স্বপ্নই দেখত না। কিন্ত আজ সে সময় নেই। তাদের সামনে পথ অনেক প্রসস্থ হয়েছে, সাহসও মনোবল নিয়ে দৃষ্টিপ্রতিবন্ধীদের সকল প্রকার বাঁধা কাঠিয়ে উঠতে হবে। সামনে আরো বই ব্রেইল করার চেষ্টা থাকবে, যাতে একজন দৃষ্টিপ্রতিবন্ধী সহজে তার পাঠ্য আয়ত্ব করতে পারে।
বিতরণকৃত অডিও নষ্ট হওয়া সম্পর্কে তিনি বলেন, এই অডিও কোন প্রকার ক্ষতি হলে তাকে আরেকটি অডিও দেয়া হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ইউছুফ আলী চৌধুরী বলেন, এই অপরাজয় ছেলেদের এগিয়ে নিয়ে আসতে সাথে থাকবে ভিউ ফাউন্ডেশন। তাদের সুবিধার্তে উচ্চ মাধ্যমিকের ইংরেজি প্রথম পাঠ এই বছর ব্রেইল করা হবে। সামনে ভিউ ফাউন্ডেশন দৃষ্টিপ্রতিবন্ধীদের উন্নয়নে আরো ভূমিকা রাখবে।
ভিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ইউছুফ আলী চেৌধুরির সভাপতিত্বে অডিও বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভিউ ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক মো: সাইফুল ইসলাম খান, ট্রাষ্টি বোর্ডের সদস্য সোহরাব হোসেন সাত্তার, প্রফেসর আব্দুল মান্নান প্রমূখ।
এমএ/এআই





