রাজধানীতে নকল হেপাটাইটিস বি’ ভাইরাসের ইনজেকশন বিক্রির সময় তুষার ইমরান (২১) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১ (র‌্যাব)।
সোমবার বিকালে সাড়ে ৪টায় বনানীর কামাল পাশা আতাতুর্ক রোডের সপুরা টাওয়ারের ১২ তলায় অপর একটি প্রতিষ্ঠানের কাছে ওই ইনজেকশন বিক্রির সময় তাকে আটক করা হয়।
আটক তুষার ‘হেলথ ভিশন বাংলাদেশ’ নামক একটি হ্যাপাটাইটিস বি’ ভাইরাসের ইকজেনশন প্রক্রিয়াজাতকরণ ও বিক্রয়কারী প্রতিষ্ঠানের কর্মচারী।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব এর ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, ‘হেলথ ভিশন বাংলাদেশ’ নামক এই প্রতিষ্ঠানটি হেপাটাইটিস বি’ ভাইরাসের ইকজেনশন প্রক্রিয়াজাতকরণ ও বিক্রয় করে থাকে।
এ ব্যাপারে র‌্যাব হেড কোয়ার্টারের কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের সহকারী এসআই হায়দার জানান, ‘হেলথ ভিশন বাংলাদেশ’ নামক এই প্রতিষ্ঠানটি বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে হেপাটাইটিস বি’ ভাইরাসের টিকা চুক্তির ভিত্তিতে বিক্রয় করে থাকে।
গত মাস দেড়েক আগে কোম্পানীটি বনানীর সপুরা টাওয়ারের ১২ তলায় অবস্থিত ‘আমরা নেটওয়ার্ক’ নামক অপর একটি প্রতিষ্ঠানের কাছে হেপাটাইটিস বি’ ভাইরাসের ইকজেনশন বিক্রি করে।
প্রথম কিস্তিতে সঠিক টিকা প্রদান করা হলেও কোম্পানীটি দ্বিতীয় কিস্তিতে নকল টিকা প্রদান করে। পরে বিষয়টি র্যাহবকে জানানো হলে র‌্যাব-১ এর একটি দল বনানীর কামাল পাশা আতাতুর্ক রোডের সপুরা টাওয়ারের ১২ তলায় অভিযান চালায়।
অভিযানে হেপাটাইটিস বি’ ভাইরাসের ইনজেকশনগুলো জব্দ করে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ইকজেনশনগুলো নকল বলে প্রমাণিত হয়। এ ঘটনায় কোম্পানীর কর্মচারী তুষার ইমরানকে (২১) আটক করা হয়েছে।
‘হেলথ ভিশন বাংলাদেশ’ নামক এই প্রতিষ্ঠানটি মোট ১৫টি ইনজেকশন বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল। প্রত্যেকটি ইকজেনশনের দাম ১০০০ টাকা।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির মূল অফিস মিরপুর-১২ ব্লক, রোড নং ২, হাউস নং ২ এ অভিযান চালানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
[b]ঢাকা, জেইউ, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]