ঝালকাঠি জেলায় এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দুই মেধাবী শিক্ষার্থীকে তাদের শরীরের ওজনের সমপরিমাণ টাকা বৃত্তি এবং এসমা এ্যাওয়ার্ড’প্রদান করেছে ডব্লিউ ডব্লিউ ফাইন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা।

মেধাবী দুই শিক্ষার্থীর নাম মাইনুল হাসান ও মো. মাসরুর ইসলাম তমাল।

ঝালকাঠির নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২০১৩ ও ২০১৪ সালে এই দুই কৃতি শিক্ষার্থী ঝালকাঠি জেলায় প্রথম স্থান অর্জন করে। ৫ টাকার ধাতব মুদ্রা দিয়ে শরীরের ওজন নির্নয় করে মাইনুল হাসনকে ৩৬ হাজার ৫০০ এবং মাসরুর ইসলাম তমালকে ৪৯ হাজার টাকা প্রদান করা হয়।

স্থানীয় টাইগার মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ব্যতিক্রমী এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ এম আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক জনতার উপদেষ্টা সম্পাদক শাহাবুদ্দিন সিকদার, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শামসুদ্দোহা, আনোয়ার হোসেন আনু, কৃতি শিক্ষার্থী মাসরুর হাসান তমাল, তাঁর বাবা মোস্তাফিজুর রহমান ও মাইনুল ইসলামের বাবা ইয়াকুব আলী বেপারী।

২০১১ সাল থেকে এসমা এ্যাওয়ার্ড ও শরীরের ওজনের সমপরিমাণ টাকা শিক্ষা বৃত্তি দিয়ে আসছে ডব্লিউ ডব্লিউ ফাইন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা।

ওএফ