ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ চলেছে।
২০১৯-২০২০ মেয়াদের এ নির্বাচনে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, দুপুরে একঘণ্টা বিরতি দিয়ে যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।
গত ২৭ ফেব্রুয়ারি প্রথম দিনের ভোটগ্রহণ শেষে সরকারি ছুটি ও বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সাদা প্যানেল এবং বিএনপি ও জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য মনোনীত নীল প্যানেলের ২৭ পদে ৫৪ প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাদা প্যানেলে সভাপতি পদে গাজী শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান খান নির্বাচন করছেন। নীল প্যানেলে সভাপতি পদে মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান লড়ছেন।
এএস





