রাজধানীর গাবতলীর দীপনগর এলাকায় বাসের ধাক্কায় মো. মোস্তফা (৪৬) নামের বাসচালকের এক সহকারী (হেলপার) নিহত হয়েছেন।
শুক্রবার ভোররাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মোস্তফা হিমাচল পরিবহনের বাসচালকের সহকারী। বাড়ি রাজধানীর মিরপুরের ১৩ নম্বর সেকশনে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক বলেন, আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, দুই বাসের মধ্যে চাপা পড়ে মোস্তফা আহত হন। মোস্তফার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
ওএফ





