রাজধানীর ফার্মগেট এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে (১৫) এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরনে ছিল লাল-কাল প্রিন্টের সালোয়ার কামিজ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ তার লাশটি উদ্ধার করে।
শেরে বাংলা নগর থানার এসআই সঞ্জিব কুমার বলেন, সংবাদ পেয়ে আজ সকাল ১০টার সময় ফার্মগেট আনন্দ সিনেমা হল সংলগ্ন মোগল হোটেল গলির ভেতরে ময়লা স্তুপের পাশ থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে।
কিশোরীটির নিহতের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে তার হাতে কেটে যাওয়ার দাগ আছে বলে জানান তিনি।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





