ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় আগামী ১০ দিনের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র সাঈদ খোকন।

আজ শনিবার নগর ভবনে ওয়ার্ড কাউন্সিলর, সুশীল সমাজ, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে চিকুনগুনিয়া নিয়ে সচেতনমূলক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনে তিনি এ ঘোষণা দেন।

এর আগে গত ১৪ জুলাই চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধন কাজে নিয়োজিত ৩০৩ জন স্প্রে ম্যান ১৪৮টি ফগার এবং ২৭১ টি হস্তচালিত মেশিন দিয়ে পরিচালিত মশক নিধন কার্যক্রম সরেজমিন পরিদর্শন এবং অঞ্চল ৪ এ চিকুনগুনিয়া প্রতিরোধে স্পেশাল ক্রাশ প্রোগ্রামের উদ্বোধনে তিনি ঘোষণা দিয়েছিলেন, আগামী তিন-চার সপ্তাহের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে।

এমবি