লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় স্হ-সভাপতি ও দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামান’র বাসায় গেলেন সিলেট জেলা মহিলাদল নেতৃবৃন্দ।

শুক্রবার বিকেলে জেলা মহিলাদল নেতৃবৃন্দ এডভোকেট জামান'র বাসার লুটপাট ও অগিন্সসংযোগের আলামত পরিদর্শন করেন। সামসুজ্জামান জামানের মাতা ফাতিমা খানম কে সান্তনা দেয়ার পাশাপাশি সমবেদনা জানান।

সিলেট শহরের একজন শীর্ষ রাজনিতীবীদের বাসায় এমন লুটপাট অগ্নিসংযোগের ঘটনাকে গুরুত্বসহ তদন্ত করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তাঁরা।

উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, এই ঘটনা প্রমান করে সিলেট নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে। এই শহরে মানুষ ও যানমালের কোন নিরাপত্তা নেই। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সালেহা কবীর শেপি, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জোহরা জেসমিন, সহ-সভাপতি আসমাউল হাসনা খান, সাংগঠনিক সম্পাদক আমেনা বেগম রুমি, সহ-সাংগঠনিক সম্পাদক ফারজানা বক্ত রাহেনা, সদস্য সালমা ও মিলি।

এমবি