ফেনী শহরের হাসপাতাল রোড ও শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুন) সকাল ১১টার দিকে চার নারী ও দুপুর দেড়টার দিকে এক যুবককে আটক করা হয়।
আটক ছিনাতাইকারীদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- কুমিল্লা শহরের চকবাজার এলাকার আবিদা বেগম (৩৫), নাজমা আক্তার (২৫), ফুলবানু (৩৫) ও আতেমা বেগম (৪০)।
পুলিশ জানায়, সকাল ১১টার দিকে শহরের বিরিঞ্চি এলাকায় মাসুদা বেগম (৫৫) নামে এক নারী ব্যাটারি চালিত অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন।
এসময় ওই চার নারী তার পিছু নিয়ে তাকে রাস্তা পারপারে সহযোগিতার ভান করে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। টের পেয়ে মাসুদা চিৎকার করলে আশপাশের লোকজন এসে ওই চার নারীকে ধরে পুলিশে সোপর্দ করেন। এসময় ছিনতাইকারীদের কাছ থেকে স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।
অপরদিকে, দুপুরে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ইসলামী ব্যাংকের সামনে থেকে এক ছিনতাইকারীকে হাতে-নাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনগণ। আটক যুবকের নাম জানা যায়নি।
ওএফ





