জেলার বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে চাচার ছুরিকাঘাতে ভাতিজা রমজান আলির (২২) মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত রমজান আলী উপজেলার দক্ষিণপাড়া গ্রামের নজো মিয়ার ছেলে।
এলাকাবাসী মিজানুর রহমান জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা রমজান আলির সাথে কথা কাটাকাটি হয় চাচা বলাই কসাইয়ের। এক পর্যায়ে চাচার হাতে থাকা ছুরির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাফিজার রহমান জানান, রমজান আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এএইচ





