নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ খুনের মূল সন্দেহভাজন নূর হোসেন ও তার সহযোগীদের ১১টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।
সোমবার বিকালে নারায়ণগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক আনিসুর রহমান মিয়া তাদের অস্ত্রের লাইসেন্স বাতিল করেন।
এর আগে সিদ্ধিরগঞ্জ থানায় নূর হোসেনের অস্ত্রের লাইসেন্স বাতিল করার আবেদন করেন নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম।
আবেদনে দেয়া তালিকা অনুযায়ী ১০ জনের ১২টি অস্ত্রের লাইসেন্স বাতিলের দাবি করা হয়। এদের মধ্যে রয়েছেন নূর হোসেন, ২২ বোর রাইফেল, লাইসেন্স নং ১২২/১২, এনপিবি পিস্তল, লাইসেন্স নং ২৮৫/১৩। শাহজালাল, শটগান নং-৬০৩২৫৫৯/৩০৩৬২৫২, এনপিবি পিস্তল, লাইসেন্স নম্বর ৩০০/১৩।
মো. শাহজাহান, শটগান, লাইসেন্স নম্বর ৫১৭/১৩। জামাল উদ্দিন, শটগান, লাইসেন্স নম্বর ৫১৮/১৩। মো. নুরুউদ্দিন মিয়া, শটগান, লাইসেন্স নম্বর ৫২৮/১৩। আলী মোহাম্মদ, শটগান, লাইসেন্স নম্বর ৫৩২/১৩। মো. সানাউল্লাহ, শটগান, লাইসেন্স নম্বর ৫৩৩/১৩। মো. আরিফুল হক হাসান, এনপিবি রিভলবার, লাইসেন্স নম্বর ১৬৬/১৩। আরিফুল হক হাসান, শটগান, লাইসেন্স নম্বর ৫১১/১৩।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, নূর হোসেনের অস্ত্রের লাইসেন্স বাতিলের ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছিল। সোমবার তাদের সবার লাইসেন্স বাতিল করা হয়েছে।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]