ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন উপলক্ষে আগামীকাল (২৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাত ১২টার পর থেকে ১ মার্চ রাত ১২টা পর্যন্ত ডিএনসিসি আওতাভুক্ত এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে এরইমধ্যে নির্দেশনাও পাঠিয়েছেন ইসি উপ-সচিব মো. আতিয়ার রহমান।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ২৮ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত অটোরিকশা, ইজিবাইক, মাইক্রোবাস, পিকআপ, কার, বাস, ট্রাক এবং স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন যান্ত্রিক যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণের ৩৬টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এএস