নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের শায়ল গ্রামে শনিবার রাতে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার সকালে ওই বাড়ি থেকে স্বামী ননীগোপাল কুন্ডু (৭৫ ) ও স্ত্রী চিত্রা কুন্ডুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ননী কুন্ডুর লাশ ঘরের বাইরে এবং চিত্রা কুন্ডর লাশ বাড়ির উঠানে পড়ে ছিল। রোববার সকালে প্রতিবেশীরা লাশ দু’টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে তাদের লাশ দু’টি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক ভাবে স্বামী-স্ত্রীকে হত্যার সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মন্ডল জানান, প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে, তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

পুলিশ লাশ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এআর