রাজধানীর টিকাটুলী এলাকায় পুলিশের ছোড়া গুলিতে ফেরদৌস ওরফে আকাশ (২৮) নামে এক ছিনতাইকারী মারা গেছেন।
রোববার বিকাল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বিকাল ৪টার দিকে ফেরদৌসসহ আরও দুইজন হাটখোলা মোড় থেকে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। পরে টিকাটুলী অভিসার সিনেমা হলের দক্ষিণ পাশের সড়কে পৌঁছে তারা পুলিশকে লক্ষ্য করে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে ফেরদৌস আহত হন, তবে বাকিরা পালিয়ে যান।
শরীফুল আরও জানান, ফেরদৌসের দেহ তল্লাশি করে ছিনতাই করা মোট ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মৃত্যুর আগের তিনি জানান, ছিনতাইকালে তার সহযোগী ছিলেন বাবু ও মিজান।
নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
জেডআই/কেএইচ





