চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর আকস্মিক ধসে পড়েছে। আজ রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কোতোয়ালি থানার বিপরীতে প্রধান সড়কের পাশে সীমানা প্রাচীরের বড় একটি অংশ ধসে পড়ে। এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন।

কোতোয়ালি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক লিয়াকত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ধসে পড়ার খবর পেয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে রয়েছে। দেয়াল ধসে ৬ জন আহত হয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের যে অংশে সীমানা প্রাচীর ধসের ঘটনা ঘটেছে, তার নিচেই বেশ কয়েকজন হকার বেচা-কেনা করতেন বলে জানা যায়। এ ছাড়া এ পথে ফুটপাত ধরে অনেক মানুষের যাতায়াত রয়েছে।

এবিএস