ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটের ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কুয়াশার প্রভাব কাটলে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর সাড়ে ৪টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

মাওয়ার বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য)গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, ঘন কুয়াশার কারণেপদ্মা নদীতে ফেরি চলাচল বন্ধ থাকার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর কুয়াশা কাটলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়।

এমএনজে