রাজাকারের তালিকায় নিজের নাম থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু হতবাক ও মর্মাহত হয়েছেন।
টিপু বলেন, রাজশাহীর তিন মুক্তিযোদ্ধার নাম আসায় আমি হতবাক হয়েছি।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন গোলাম আরিফ টিপু।
মহান বিজয় দিবসের আগের দিন রোববার (১৫ ডিসেম্বর) মুক্তিযুদ্ধকালীন রাজাকারের তালিকা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে ঘোষিত তালিকায় অনেক মুক্তিযোদ্ধার নামও রয়েছে বলে অভিযোগ উঠেছে।
গোলাম আরিফ টিপুসহ রাজশাহীর আরও দুই ব্যক্তির নাম ওঠে এসেছে এই তালিকায়, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের ছিলেন বলে প্রমাণ রয়েছে।
গোলাম আরিফ টিপু বলেন, আমি বুঝতে পারলাম না এ শক্তিটা তারা কোথা থেকে পেলেন।
এরপর তিনি তার বন্ধুর কাছে ছেড়ে দেন কথা বলার জন্য। গোলাম আরিফ টিপুর বন্ধু লিখিত বক্তব্য পড়ে শোনান সাংবাদিকদের।
লিখিত বক্তব্য বলা হয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তারা তাদের ভুলটি সংশোধন করবে এবং অবিলম্বে ভুল সংশোধনসহ প্রজ্ঞাপন জারি করে গণমাধ্যমে তা প্রকাশ-প্রচার করবে।
রাজাকারের তালিকা তৈরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। বলেন, রাজাকারের তালিকায় তার নাম থাকাটা লজ্জার।
ট্রাইব্যুনালের সুনাম ক্ষুণ্ণ করতেই প্রশাসনের ভেতরে থাকা জামাত-শিবির চক্র গোলাম আরিফ টিপুর নাম রাজাকারের তালিকায় দিয়েছে বলে ট্রাইব্যুনালের দুইজন প্রসিকিউটর মন্তব্য করেন।
স্বাধীনতার ৪৮ বছর পর প্রকাশিত রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। ঝড় উঠেছে সব মহলে।
স্বাধীনতার ৪৮ বছর পর প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রোববার প্রকাশিত এ তালিকায় উঠে এসেছে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার নাম।
রাজাকারের তালিকায় নিজের নাম দেখে হতভম্ব মুক্তিযুদ্ধের সময মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউট গোলাম আরিফ টিপু। এর পেছনে ষড়যন্ত্র দেখছেন ভাষা সৈনিক টিপু ও তার পরিবার।
এএস





