সু-প্রভাত পরিবহনের বাস চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
গত বছর রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে সোচ্চার ছিলেন আবরার।
কিন্তু প্রায় এক বছরের ব্যবধানে নিজের প্রাণ দিয়ে তিনি জানান দিয়ে গেলেন বৃথা ছিল সেই আন্দোলন; সড়কগুলো মোটেও নিরাপদ হয়নি।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক গেট এলাকায় সড়কে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।





