খুলনায় নগর জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলালকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ৩টায় খুলনা বান্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশরফ হোসেন জানান, গ্রেফতার জাহাঙ্গীর হোসাইনের বিরুদ্ধে লবনচরা ও সদর থানায় দু’টি নাশকতা মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

মামুন/জারিফ