রাজধানী ঢাকার দোহারের বিভিন্ন এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ৪ সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দিবাগত রাতে র‌্যাবের অভিযানে তাদের আটক করা হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএস‌পি মিজানুর রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ জানান, বুধবার দুপুরে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এমবি