ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার ও সাংবাদিকদের বিভিন্ন প্রয়োজনে ব্যবহারের জন্য একটি মাইক্রোবাস উপহার দিয়েছে অগ্রণী ট্রেডিং কর্পোরেশন লিমিটেড।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহবুরুর রহমান শাকিল বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গাড়ির চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, লজিস্টিক সাপোর্টের জন্য অগ্রণী ট্রেডিংয়ের কাছে গাড়িটি চাওয়া হলে তারা মিডিয়া সেন্টারের উন্নয়নের জন্য এই গাড়িটি উপহার দেয়। বিভিন্ন জরুরি প্রয়োজনে সাংবাদিকরাও এই গাড়ি ব্যবহার করতে পারবে।
ভবিষ্যতে ডিএমপির যে কোন সহযোগিতায় পাশে থাকার কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহবুরুর রহমান।
এমকে





