এস এস সি ও সমমান পরীক্ষায় ময়মনসিংহের ফুলবাড়ীয়ার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কারিগরী পরীক্ষা কেন্দ্রে নকলের অভিযোগের আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫ ছাত্র ও ২ শিক্ষককে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাস।
বহিষ্কৃত ছাত্ররা হল, শিমুল আহমেদ, রাশেদ মিয়া, তরিকুল ইসলাম, আব্দুল কাইয়ুম, মুক্তার হোসেন । বহিষ্কৃত ছাত্ররা সকলেই কারিগরী শিক্ষা বোর্ডের পরিক্ষার্থী।
বহিষ্কৃত শিক্ষকরা হলেন, উক্ত বিদ্যালয়ের ভোকেশনাল শিক্ষক মোঃ নাদির উজ জামান ও সহকারী শিক্ষক মোরশেল আলম ।
এসএইচ





