সদ্য প্রয়াত সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য বেবী মওদুদের মরদেহে রাস্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এছাড়া শ্রদ্ধা জানায় জাতীয় সংসদের স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় প্রেসক্লাব, ছাত্রলীগ, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ডিডিসি সহ বিভিন্ন সংগঠন।
এর আগে শুক্রবার রাত পৌনে ১০টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বেবী মওদুদের
তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এতে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বাসসের এমডি আবুল কালাম আজাদ, সিপিবির সভাপতি মঞ্জুরুল আহসান খান, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার, ছাত্রীগের সভাপতি-সাধারণ সম্পাদক, বিএফইউজের নেতারা, ঢাকা সাংবাদিকদের ইউনিয়নের একাংশের নেতারা, পার্লামেন্ট সাংবাদিক ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ প্রমুখ অংশ নেন।
এ সময় মরহুমার বড় ছেলে অভি তার মায়ের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া চান।
এর আগে তার ধানমন্ডির বাসভবনের সামনে এশার নামাজের আগে প্রথম জানাজা ও ধানমন্ডির ঈদগাহ মাঠে মরহুমার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম// জেইউ
বেবী মওদুদের মরদেহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সদ্য প্রয়াত সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য বেবী মওদুদের মরদেহে রাস্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। অভ্যন্তরীণভাবে গঠিত এ তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশও দেওয়া হয়েছে।
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট
ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭।
প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি
জাপানের টোকিও থেকে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়েছে।
জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮ মিনিট) তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
















