রাজধানীর খিলক্ষেতে জনি মিয়া (২৪) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিনগত রাত পৌনে ৪টার দিকে মাস্তুল এলাকার ‘দুলাল এন্টারপ্রাইজ’ নামের একটি বালুর গদি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জনি ওই বালুর গদির ম্যানেজার ছিলেন বলে জানা গেছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এক ভাই তিন বোনের মধ্যে সবার বড় ছিলেন জনি। একমাস আগেই বিয়ে করেছেন।

খিলক্ষেত থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। থানায় নিহতের পরিবার এসেছে। তাদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

এমআর