নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় ডিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী মারা গেছে। এ সময় ডিবি’র সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল আজিজ (২৮) গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫০ মিনিটে উপজেলার শাহী বাজার আমতলীতে এ ঘটনা ঘটে।

এদিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে গুলিবিদ্ধ ডিবি সদস্যকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ঢামেক হাসপাতালে দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাচ্চু মিয়া জানান, এএসআই আব্দুল আজিজের ডান পায়ে হাঁটুর নিচে গুলি লেগেছে।

এমই