পুলিশের ওপর হামলা ও হত্যা প্রচেষ্টার পৃথক দুইটি মামলায় মাগুরা জেলা ছাত্র লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রতনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে মাগুরা শহরের ঢাকা রোড় এলাকা থেকে সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
মাগুরার পুলিশ সুপার মুনিবুর রহমান জানান, মাগুরার শহরের ঢাকা রোড় এলাকা থেকে রাতে সদর থানা পুলিশ রফিকুল ইসলাম রতন, সাদ্দাম ও স্বাক্ষর নামে তিন যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের নামে মাগুরা সদর থানায় ২০১৩ সালে পুলিশের ওপর হামলা ও হত্যা প্রচেষ্টার ঘটনায় দুইটি পৃথক মামলা রয়েছে।
রফিকুল ইসলাম রতন মাগুরা জেলা ছাত্রীগের যুগ্ম সম্পাদক বলে জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মুক্তা নিশ্চিত করেছেন।
এমএনজে





