যুবলীগের মিছিল থেকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে ঢুকে ৭ মোটরসাইকেল ভাঙচুর ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের থানায় অবস্থান কর্মসূচি ও নিরাপত্তা চেয়ে গণজিডি দায়ের করেছে।

শুক্রবার বেলা ১১টায় প্রেসক্লাব থেকে সাংবাদিকরা মৌন মিছিলসহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড হাতে করে ২ ঘণ্টা থানা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে ৪৯ জন সাংবাদিক তাদের স্ব স্ব জানমালের নিরাপত্তার জন্য চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুন্সি আসাদুজ্জামানের কাছে জিডি দাখিল করেন।

বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব ভবনে সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জন সাংবাদিক গুরুতর আহত হন। ঘটনার প্রতিবাদে চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে জরুরি বৈঠক শেষে শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।

জেআই