চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের ওয়াকফ মালিকানাধীন রজনীগন্ধ্যা মার্কেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়েজ মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়।
নিহত ফয়েজ মিয়া হাজীগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ড মকিমাবাদ মিয়া বাড়ির হুমায়ুন মিয়ার ছেলে।
শুক্রবার বিকেলে ঐ মার্কেটের ২য় তলায় বিদ্যুৎতের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত অবস্থায় ঐ যুবককে স্থানীয় ব্যবসায়ীরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়ার পথে মুদাফরগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়।
অপরদিকে বিদ্যুৎতায়িত যুবকের মৃত্যুর খবর শুনে সন্ধ্যার পরে রজনীগন্ধ্যা মার্কেট ও মসজিদ মার্কেটে ব্যাপক লোকের হট্টগোল শুরু হয়। খবর পেয়ে হাজীগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম বিদ্যুৎতায়িত হয়ে এক যুবক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমই





