খাগড়াছড়ি পার্বত্যজেলার রামগড় উপজেলায় দূর্গম পাহাড়ী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালিয়েছে উপজাতীয় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রামগড় উপজেলার ব্রতচন্দ্র নামক দূর্গম পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পরে সন্ত্রাসীদের পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে অভিযান চালায় বিজিবি। এসময় এক রাউন্ড গুলি একটি একটি পিস্তল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে রামগড় উপজেলার ব্রতচন্দ্র পাড়া নামক দূর্গম এলাকায় উপজাতীয় সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবির সুবেদার আব্দুল বাছেদের নেতৃত্বে অভিযান পরাচালনা করে বিজিবি।

এ সময় বিজিবির সদস্যরা সন্ত্রাসীদের ধরতে পিছু ধাওয়া করলে  তারা  একটি  ব্যাগ ফেলে গভীর  জঙ্গলের ভিতরে পালিয়ে  যায়। পরে বিজিবি ঐ ব্যাগ থেকে গুলিভর্তি  অবস্থায়  একটি  পিস্তল উদ্ধার করে।পরে অস্ত্রটি রামগড় থানায় জমা দেয় বিজিবি।

আবু বকর/জারিফ