রাজধানীর গুলশান-২ নম্বর সেক্টরে আইকে টাওয়ার নামে একটি ভবনের লেভেল সেভেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল পৌনে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, বারিধারা থেকে দুইটি এবং সদর দফতরের তিনটি ইউনিট বেশ কিছু সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাছাড়া আগুনের সূত্রপাত সম্পর্কেও সঠিক কোন তথ্য জানা যায়নি।
এআর





