ঢাকার মহম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকার নবীনগর হাউজিংয়ের সাত নম্বর রোডের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মহম্মদপুর থানার দায়িত্বরত উপ-পরিদর্শক কামাল উদ্দিন জানান,স্থানীয় লোকজন রাতে রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় ওই এলাকা থেকে আলামিন নামে এক যুবককে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]





