ভারতের বিভিন্ন শহরের যৌনপল্লীগুলোতে বাংলাদেশি নারীর সংখ্যা ক্রমেই বাড়ছে। দিল্লিভিত্তিক বেসরকারি সংস্থা ‘শক্তি বাহিনী’র সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছে।
সংস্থাটি কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাইসহ দেশটির বিভিন্ন শহরে এ জরিপ চালায়।
সংস্থাটির সদস্য সুবীর রায় জানান, সম্প্রতি মুম্বাইয়ের বিভিন্ন যৌনপল্লী থেকে ১৫০ ও দিল্লির যৌনপল্লী থেকে ৮০ বাংলাদেশি নারীকে উদ্ধার করে শহর দু’টির বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে।
ভালো চাকরির প্রলোভন দেখিয়ে সহজেই অসহায়, গরিব বাংলাদেশি নারীদের ভারতে নিয়ে যায় পাচারকারীরা। তবে বৈধ পাসপোর্টে এসেও কোনো কোনো নারী এ ধরনের পেশায় জড়িয়ে পড়ছে বলে সমীক্ষায় উঠে এসেছে।
ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, ত্রিপুরা, ও মেঘালয় রাজ্যের সঙ্গে বাংলাদেশের ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। দুর্বল সীমান্ত ব্যবস্থাপনা ও দরিদ্রতার সুযোগ নিয়ে এ সকল সীমান্ত দিয়ে মানবপাচার চালাচ্ছে নারী পাচারকারীরা।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





