গতকাল রাজধানীর লালবাগের একটি বাসায় এক বিষ্ফোরণে গুরুতর আহত মাহবুবুর রহমান বাপ্পি (২৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তিনি মারা যান।বুধবার বেলা ৩টার দিকে ঢাকেশ্বরী রোডের ৩১/২ নম্বর বাসায় ঘটা ওই বিস্ফোরণে বাপ্পির ডান হাত উড়ে যায়। এ সময় হ্যাপি আক্তার (১২), ঝুমুর (১৪) ও রিপন (৬) নামের তিন শিশু আহত হয়। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

পুলিশ বলছে, বোমা বানাতে গিয়ে এই বিষ্ফোরণ ঘটে।

আর নিহতের পরিবারের দাবি, বোমা নয় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ঘটেছিল বাসায়। এর কারনে বাসার সবাই আহত হয়।

ইআর