নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে চাচাতো ভাই সাদ্দাম শেখকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১০জন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসি জানায়, স্থানীয় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ১২টার দিকে নোয়াপাড়া গ্রামের টুকু শেখ ও হারু শেখের মধ্যে মারামারি হয়।
এসময় ধারালো অস্ত্র দিয়ে হারু শেখের ছেলে সাদ্দামকে কুপিয়ে হত্যা করে । এ সময় উভয়পক্ষের ১৫ জন কম বেশি আহত হয়।
আহতদের নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ খুলনা ও ঢাকায় ভর্তি করা হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে।
এসএইচ





