রাজধানীর হাজারিবাগ এলাকায় বাসায় ঢুকে সোহেলী বেগম(৩৮) নামে এক গৃহবধুকে এলোপাথারি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রায়ের বাজার পাঁচ মিশালীর গলির একটি বাসায় এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

পরে গুরুতর আহত অবস্থায় সোহেলীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় হাতেনাতে ঘটনাস্থল থেকে হারুন অর রশিদ নামে একজনকে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের ডিসি আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছ্নে।

এব্যাপারে যোগাযোগ করা হলে হাজারিবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মাইনুল ইসলাম পিপিএম টাইমনিউজবিডিকে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে ৪/৫ জনের একটি দুর্বৃত্তের দল সোহেলীর উপর হামলা চালায়।

এসময় তারা সোহেলীর শরীরের বিভিন্ন স্থানে চুরিকাঘাত তরে। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে সোহেলীকে উদ্ধার করে এবং হারুন অর রশিদকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

ওসি জানান, হারুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে জানিয়েছে, হত্যার উদ্দেশ্যে সোহেলীর উপর হামলা চালানো হয়।

এঘটনার পরেই দুপুরে আহতের স্বামী জাহাঙ্গীর আলম হাজারিবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেন ওসি মাইনুল ইসলাম।

জেইউ