মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে ৩০ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

আজ (০৮ মে) বুধবার সন্ধ্যা ৬ টা ২২ মিনিটে ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ফ্লাইটটি ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনায় কবলিত বিমানটির ফ্লাইট নম্বর বিজি-০৬০।

খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।  

রাষ্ট্রদূত মঞ্জুরুল বলেন, পাইলটসহ প্রায় সব যাত্রীই কমবেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিমানটি বিধ্বস্ত হলেও এতে আগুন ধরেনি। ফলে যাত্রীরা নিরাপদে নেমে আসতে পেরেছেন।

এমবি